4:47 am, Saturday, 2 May 2026

জেনেলিয়ার মা হওয়ার গুঞ্জনে যা বললেন রীতেশ

বিনোদন ডেস্ক : বলিউড তারকা দম্পতি জেনেলিয়া ডি’সুজা-রীতেশ দেশমুখ। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার। দুই পুত্র সন্তানের বাবা-মা তাঁরা। আচমকাই মায়ানগরীতে গুঞ্জন, তৃতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী।

এই খবর ছড়িয়ে পড়তেই সত্যিটা জানালেন রীতেশ।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস। আলোকচিত্রীদের দেখামাত্র বার বার পেটে হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, জেনেলিয়া নাকি অন্তঃসত্ত্বা। সে কারণে বার বার পেটে হাত দিয়ে তা আড়াল করার চেষ্টা করছিলেন। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সেই খবর। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন রীতেশ। অভিনেতা বলেন, ‘‘দেখুন আমি আরও দু’-তিনটে সন্তানের বাবা হতে রাজি। তবে দুর্ভাগ্যবশত এই খবর একেবারেই অসত্য। ’’

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল জেনেলিয়ার। এই ছবির শুটিং করতে গিয়েই রীতেশের সঙ্গে আলাপ তাঁর। সেই আলাপ গড়ায় প্রেমে। তার প্রায় দশ বছর বাদে ২০১২ সালে দু’জনের চারহাত এক হয়। বিয়ের পর ঘর-সংসারকে প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। যদিও বলিউডের যে কোন পার্টি হোক কিংবা বিয়ে, সব জায়গায় দেখা মিলেছে অভিনেত্রীর।

Tag :
About Author Information

Sirajul Islam

আবারো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি রাশমিকা!

জেনেলিয়ার মা হওয়ার গুঞ্জনে যা বললেন রীতেশ

Update Time : 07:33:51 am, Tuesday, 12 September 2023