1:20 am, Sunday, 19 April 2026

জোড়া সুখবর পেলেন জ্যাকুলিন

অনলাইন ডেস্ক:: গত বছরটা একেবারেই ভালো যায়নি জ্যাকুলিন ফার্নান্দেজের। আইনি জটিলতায় পড়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। ঝামেলাময় একটা বছর কাটানোর পর অভিনেত্রীর জীবনে এল স্বস্তির খবর। একটি নয়, দুই সুখবর পেলেন জ্যাকুলিন।সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ প্রতারণা মামলায় জড়ায় জ্যাকুলিনের নাম। এরপর থেকেই ভারত ত্যাগে নিষেধাজ্ঞা ছিল তাঁর ওপর। মা-বাবার অসুস্থতার কারণ দেখিয়েও অনুমতি পাননি। ভারতের বাইরে বের হওয়ার জন্য বহুদিন আদালতের দ্বারে ঘুরেছেন জ্যাকুলিন। অবশেষে শুক্রবার তাঁকে ভারত ত্যাগের অনুমতি দিয়েছেন ভারতের পাতিয়ালা আদালত। তবে এই অনুমতি মাত্র চার দিনের জন্য। সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন আদালত। অভিনেত্রীকে এক কোটি রুপি জমা দিতে হবে। শর্ত মেনে ওই দিনই অভিনেত্রী একটি শোতে অংশ নিতে গেছেন দুবাই। সেখান থেকে ফেরার পর আদালতে রিপোর্ট করতে হবে জ্যাকুলিনকে। তবে এত শর্ত থাকা সত্ত্বেও তিনি যে বিদেশযাত্রার নিষেধাজ্ঞা পেরোতে পারলেন, এতেই খুশি অভিনেত্রী।

আরেকটি সুখবর এসেছে একাডেমি অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে। জ্যাকুলিন অভিনীত হলিউডের সিনেমা ‘টেল ইট লাইক আ উওম্যান’-এর গান ‘অ্যাপ্লজ’ সেরা মৌলিক গানের মনোনয়ন পেয়েছে ৯৫তম অস্কারে। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে জ্যাকুলিন টুইটারে লিখেছেন, ‘এ সিনেমায় অভিনয় করা আমার জন্য বিরাট সম্মানের।’

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

জোড়া সুখবর পেলেন জ্যাকুলিন

Update Time : 07:23:40 am, Sunday, 29 January 2023