6:02 am, Tuesday, 4 August 2026

টি-টেন লিগে যে নো বল নিয়ে আলোচনার ঝড়

ডেস্ক রিপোর্ট::ক্রিকেটে নো বল খুবই স্বাভাবিক ঘটনা, প্রতি ম্যাচেই বোলারদের নো বল করতে দেখা যায়, বিশেষ করে পেস বোলারদের নো বল করা তো খুবই সাধারণ বিষয়।

তেমনই এক নো বল নিয়ে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট ভক্তদের মাঝে। কারণ এটি সাধারণ কোনো নো বল নয়, আবুধাবির টি-টেন লিগে ভারতীয় পেসার অভিমন্যু মিথুন এতই বড় নো বল করেছেন যে সবার চক্ষু চড়কগাছ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে টুর্নামেন্টের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন ওয়ারিয়র্স ও চেন্নাই ব্রেভস। ভারতীয় পেসার অভিমন্যু মিথুন খেলছেন নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে।

ঘটনাটি চেন্নাই ব্রেভস ইনিংসের পঞ্চম ওভারের, তৃতীয় বলে চেন্নাই ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কাকে দারুণ এক ইয়র্কার করেন মিথুন। মিথুনের সেই বলটা হয়েছে বিশাল এক নো বল।

বোলিংয়ের সময় ভারতীয় পেসার পা ফেলেছেন বোলিং মার্ক থেকে অনেক অনেক দূরে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নো বল ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

একজন ভক্ত এক্সে লিখেছেন, ‘আবুধাবি টি-টেন লিগে হচ্ছেটা কী!’ এছাড়াও অনেকে আরও বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই ঘটনায়।

Tag :
About Author Information

Sirajul Islam

৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ, পেটে ভাত নেই, কারখানার গেটে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

টি-টেন লিগে যে নো বল নিয়ে আলোচনার ঝড়

Update Time : 08:24:42 am, Monday, 4 December 2023