ডেস্ক রিপোর্ট : বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির নজরে পড়েছেন ঢাকার কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ। শুধু নজরে নয়, আলিফকে ভালোবাসাও দিয়েছেন এই বলিউড তারকা। এটি সম্ভব হয়েছে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের কল্যাণে।
গত ১৬ জানুয়ারি নোরা ফাতেহি তার ইউটিউব চ্যানেলে মার্কিন সংগীত শিল্পী জ্যাসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন। ওই গানটিতে নোরার ঢংয়ে একইভাবে রিলস বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন আলিফ।
ট্যাগ করার পর সেটি নজরে আসে নোরার। সঙ্গে সঙ্গে তিনি পছন্দ করে ভালোবাসার ইমুজি দিয়ে আলিফের ভেরিফায়েড ইনস্টাগ্রামে মন্তব্য করেন।
নোরা ফাতেহির মতো বিখ্যাত তারকার এমন মন্তব্যে পুরোপুরি সারপ্রাইজড হয়েছেন আলিফ। উত্তরে তিনি লিখেছেন, থ্যাঙ্ক ইউ সো মাস মাই ডার্লিং!
আলিফ বলেন, যে কোনো কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। নোরা ফাতেহির মতো প্রিয় তারকার থেকে পেলে তো কথাই থাকে না। আমাদের দেশে এই বিষয়গুলো দেখা না গেলেও বলিউডের এত বড় তারকা হয়েও সে ভালোবাসা দিতে ভোলেননি।
11:40 pm, Monday, 10 August 2026
News Title :
ঢাকার আলিফ নোরা ফাতেহির নজরে…
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:51:18 am, Saturday, 1 March 2025
- 197 Time View
Tag :
Popular Post




























