3:39 pm, Wednesday, 18 November 2026

ঢালাও মামলার কালচার থেকে বের হতে চাই : আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মামলা দিয়ে মানুষকে হয়রানি সমর্থন করে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে।

নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যারা নিম্ন আদালতের বিচারক আছেন, আপনারা আমার চেয়ে আইন বেশি ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন।’
আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

ড. আসিফ নজরুল আরও বলেন, ‘আপনারা যখন পুলিশের কাছে নির্দেশ দেন, আমি শুনেছি একটা ছিল তদন্তপূর্বক এফআইআর। তদন্তপূর্ব এফআইআর-এর পদক্ষেপ নিয়ে হাইকোর্টের রায়ে নাকি বলা হয়েছে-আদালত থেকে পুলিশের কাছে যেটাই পাঠাবে সেটাকে অটোমেটিক্যালি এফআইআর হিসেবে নেয়া। এইরকম যদি রায় থাকে তাহলে নিশ্চয়ই অ্যাটর্নি জেনারেল অফিস থেকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

ঢালাও মামলার কালচার থেকে বের হতে চাই : আইন উপদেষ্টা

Update Time : 07:37:34 am, Saturday, 21 September 2024