ডেস্ক রিপোর্ট :: তাল বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত একটি ফলের নাম। ভাদ্র মাস এলেই বাংলার ঘরে ঘরে তালের পিঠা বানানোর উৎসব শুরু হয়। সাধারণত গ্রামের দিকে তালের পিঠা বানানোর প্রচলন বেশি দেখা যায়৷ এই সময় পাকা তালের রস দিয়ে বিভিন্ন রকম স্পঞ্জ কেক ও পিঠা পায়েস তৈরি হয়।
তালের মৌসুমে তাল খাওয়া হবে না তা কি হয়? পাকা তালের রস দিয়ে ঘরে বানিয়ে নিতে পারেন তালের স্পঞ্জ কেক।
উপকরণ: ময়দা হাফ কাপ, চিনি হাফ কাপ, গুড়া দুধ ২ টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, সয়াবিন তেল হাফ কাপ, ডিম ২টা,তালের পাল্প হাফ কাপ, পানি হাফ কাপ, নারিকেল কুড়ানো হাফ কাপ।
প্রণালী: ময়দা, গুড়া দুধ, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার একসাথে মিলিয়ে রাখুন। পরে একটি বাটিতে চিনি, সয়াবিন তেল, ডিম, পানি, নারিকেল কুড়ানো একসাথে নেড়ে পেস্ট তৈরি করুন। পরে ময়দার মিশ্রণ একসাথে দিয়ে মিশিয়ে নিন।এবার মোল্ডে তেল ব্রাশ করে কেকের মিশ্রণ ঢেলে মাইক্রোওভেনে ৪ মিনিট রান্না করুন তৈরি হয়ে গেল তালের স্পঞ্জ কেক।
12:31 am, Tuesday, 9 June 2026
News Title :
তালের স্পঞ্জ কেক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:50:24 am, Tuesday, 10 September 2024
- 242 Time View
Tag :
Popular Post






























