8:36 am, Wednesday, 22 April 2026

তৃষ্ণার হ্যাটট্রিকের পরও অস্ট্রেলিয়ার রেকর্ড সংগ্রহ

ডেস্ক রিপোর্ট ::মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গুটিকয়েক উপস্থিত দর্শক সাক্ষী হলেন নতুন ইতিহাসের। এই মাঠে নারীদের টি-টোয়েন্টিতে নতুন দলীয় সর্বোচ্চের রেকর্ড হলো মঙ্গলবার। বাংলাদেশের মেয়েদের কোনোপ্রকার পাত্তা না দিয়ে ব্যাট চালিয়েছেন অজি নারীরা। তবে একই দিনে তরুণ পেসার ফারিহা তৃষ্ণা পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ এবং বেথ মুনির উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান তৃষ্ণা।

যদিও এর আগেই নিজেদের ব্যাটিং শক্তি দেখিয়েছে অজি নারীরা। গ্রেস হ্যারিস আর জর্জিয়া ওয়্যারহ্যামের দুর্দান্ত ব্যাটে ভর করে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে জর্জিয়া ওয়্যারহ্যাম-গ্রেস হ্যারিসরা। শের-ই বাংলা স্টেডিয়ামে নারী ক্রিকেটে এটিই টি-টোয়েন্টির সর্বোচ্চ সংগ্রহ। মিরপুরে নারীদের টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চের রেকর্ডটাও ছিল অজি নারীদেরই। ২০১৪ সালের বিশ্বকাপে ১৪০ রান করেছিল অজি নারীরা। নিজেদের সেই রেকর্ডের দশবছর পূর্তির ঠিক একদিন আগেই নতুন রেকর্ড গড়েছেন তারা।

টস জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। সাধারণত নিজে ওপেনার হলেও আজ শুরুতে আসেননি তিনি। ফিবি লিচফিল্ডের সঙ্গে পাঠিয়েছিলেন গ্রেস হ্যারিসকে। আর সেটা কাজেও লেগেছে দারুণভাবে। লিচফিল্ড ব্যর্থ হলেও হ্যারিস ঠিকই রান পেয়েছেন। ৪৭ রান করে অজি ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ৫৭ রান করা জর্জিয়া ওয়্যারহ্যম।

শেষদিকে এলিস পেরি খেলেছেন ২৯ রানের দারুণ এক ইনিংস। কিন্তু ইনিংসের শেষ তিন বলে সব আলো কেড়ে নেন তৃষ্ণা। দারুণ এক হ্যাটট্রিকে অজিদের ১৬১ রানেই আটকে রাখেন এই পেসার। পেরি এবং সোফি দুজনেই ক্যাচ আউটের শিকার হন। স্বর্ণা নিয়েছেন পেরির ক্যাচ। আর মুরশিদার হাতে ক্যাচ দেন সোফি মলিনিউ। আর শেষ বলে বেথ মুনিকে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেন তৃষ্ণা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

তৃষ্ণার হ্যাটট্রিকের পরও অস্ট্রেলিয়ার রেকর্ড সংগ্রহ

Update Time : 08:39:25 am, Tuesday, 2 April 2024