2:51 am, Friday, 22 May 2026

নাইজেরিয়ায় অপহৃত ১৮৭ জনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :: নাইজেরিয়ায় অপহরণের শিকার নারী ও শিশুসহ অন্তত ১৮৭ জনকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গল থেকে তাদের উদ্ধার করা হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয়ভাবে দস্যু হিসেবে পরিচিত সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় বহু বছর ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন গ্রামে অভিযান, লুটপাট এবং মুক্তিপণের জন্য অপহরণ।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেন, কয়েক সপ্তাহ বন্দি থাকার পর বৃহস্পতিবার ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

উল্লেখ্য, দেশটির জামফারা, কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের গভীর জঙ্গলে গোপনে শিবির স্থাপন করেছে অপরাধী চক্রগুলো। সেখানে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। যাদের অধিকাংশই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

নাইজেরিয়ায় অপহৃত ১৮৭ জনকে উদ্ধার

Update Time : 07:28:51 am, Saturday, 9 October 2021