7:06 am, Friday, 17 April 2026

নাইজেরিয়ায় বন্যায় মৃত্যু ৬০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়েছে। বন্যার ফলে অন্তত ১৩ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে এবং দুই লাখের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

নাইজেরিয়ায় বন্যা মাঝে মাঝেই হয়, তবে এবারের বন্যার মাত্রা অনেক বেশি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নভেম্বরের শেষ নাগাদ এ বন্যা থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

২০ কোটির বেশি মানুষের দেশ নাইজেরিয়ার ৩৬টি প্রদেশের ২৭টিই এবারের বন্যায় আক্রান্ত হয়েছে। খবর বিবিসির

বন্যার জন্য ভারী বর্ষণ আর জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে সরকার। তবে পরিকল্পনার অভাব এবং অপরিকল্পিত অবকাঠামো ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

Tag :
About Author Information

Sirajul Islam

নাইজেরিয়ায় বন্যায় মৃত্যু ৬০০ ছাড়িয়েছে

Update Time : 06:17:35 am, Monday, 17 October 2022