1:48 am, Wednesday, 17 June 2026

নেশনস কাপ জয়ের আশায় গরু কোরবানি করল মিসর ফুটবল দল

ডেস্ক রিপোর্ট::আফ্রিকান নেশন্স কাপে দল যেন ভালো ফলাফল অর্জন করতে পারে সেই আশায় গরু কোরবানি করেছে মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন।

মিসর দলের মুখপাত্র বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল শুক্রবার একটি গরু কোরবানি করেছে এবং এর মাংস কায়রোর অভাবী মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

নেশনস কাপে এখনো পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি মোহামেদ সালাহর মিসর। তবে ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ পর্বের সবকটি ম্যাচই ড্র করেছে তারা। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত হয়েছে সালাহদের।

শেষ ষোলোর ম্যাচে আগামীকাল কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে মিসর। এদিকে নক আউট পর্বের এই ম্যাচে দলের সব চেয়ে বড় তারকা মোহামেদ সালাহকে পাবে না মিশসর। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। এ ছাড়া চটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির গোলরক্ষক মোহাম্মদ এল শেনওয়ে।

এদিকে ভালো ফলের আশায় মিসরের গরু কোরবানি দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ইএসপিএন ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০০৮ সালেও একই লক্ষ্যে একটি বাছুর কোরবানি দিয়েছিল মিসরের ফুটবলাররা।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

নেশনস কাপ জয়ের আশায় গরু কোরবানি করল মিসর ফুটবল দল

Update Time : 07:02:21 am, Saturday, 27 January 2024