9:34 am, Monday, 20 July 2026

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

ডেস্ক রিপোর্ট : রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকেন নয়াপল্টনে।

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ জনসমাবেশ করছে বিএনপি।

সরেজমিন দেখা যায়, নয়াপল্টনের আশপাশের এলাকা থেকে মিছিল আসছে সমাবেশস্থলে। সকাল ১১টার আগেই কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত নয়াপল্টন। বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ৫টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে ভিআইপি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

এদিকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতা ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

Update Time : 08:47:33 am, Wednesday, 18 October 2023