10:36 am, Friday, 17 April 2026

পুরো সিরিজে বাংলাদেশ আমাদের একটুও ছাড় দেয়নি: রদ্রিগেজ

ডেস্ক রিপোর্ট : প্রথম ওয়ানডেতে ভূমিকা রাখতে না পারলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠেন ভারতের জেমিমা রদ্রিগেজ। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেলেও রদ্রিগেজ জানান, পুরো সিরিজে বাংলাদেশ একটুও ছাড় দেয়নি।

বুধবার (১৯ জুলাই) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসার পথে একাধিকবার থামতে হয়েছে রদ্রিগেজকে। সেলফি আবদার পূরণ করে গণমাধ্যমের সামনে হাজির হন তিনি। ম্যাচ জিতলেও বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার মনে হয় পুরো সিরিজে বাংলাদেশ যেভাবে বোলিং ও ফিল্ডিং করেছে সেটা দুর্দান্ত। পুরো সিরিজে তারা আমাদের একটুও ছাড় দেয়নি।’

বাংলাদেশের বোলারদের প্রশংসা করে রদ্রিগেজ আরও বলেন, ‘আপনারা জানেন আমরা বাঁচা মরার লড়াইয়ে ছিলাম। ক্রিকেটে সবাই এখানে জিততে এসেছে। আমাদের চিন্তা ছিল কিভাবে ডমিনেট করা যায়। বাংলাদেশের বোলিং নিয়ে যদি বলি তাহলে বলতে হয় ওরা দারুণ বোলিং করেছে। আবহাওয়া তাদেরকে সমর্থন দিয়েছে। আমরাও ভালো বোলিং করেছি’

প্রথম ম্যাচে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারায় হতাশা কাজ করছিল জেমিমা রদ্রিগেজের মধ্যে। সেই হতাশাকে দূরে সরিয়ে দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়ান তিনি।

রদ্রিগেজ বলেন, ‘প্রথম ম্যাচে ভালো করতে না পারায় আমার রাগ ছিল না। আমার হতাশা কাজ করছিল। আমি জানতাম আমি দলের জন্য কী করতে পারি। মুম্বাইয়ের কন্ডিশন মন্থর। এই ধরনের কন্ডিশনের সঙ্গে দলে কেউ যদি পরিচিত থাকে সেটা হলাম আমি। দলের জন্য দায়িত্ব না নিতে পেরে আমার মধ্যে ক্ষোভ কাজ করছিল।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পুরো সিরিজে বাংলাদেশ আমাদের একটুও ছাড় দেয়নি: রদ্রিগেজ

Update Time : 08:30:43 am, Thursday, 20 July 2023