2:37 am, Wednesday, 3 June 2026

প্রথম করবা চৌথে স্বামীর জন্য কী করলেন কিয়ারা-পরিণীতি?

ডেস্ক রিপোর্ট::বিয়ের পর প্রথম করবা চৌথ বলে কথা। তাই বুধবার সকাল থেকেই পরিণীতি ও কিয়ারার পুরো মন করবা চৌথ পালনে। স্বামীর দীর্ঘায়ু কামনায় পরিণীতি ও কিয়ারা রীতি-নীতি নিষ্ঠা ভরে মানছেন। আর তাই তো সকাল থেকেই হাতে মেহেন্দি, ঝলমলে পোশাক পরে একেবারে তৈরি বলিউডের দুই সুন্দরী।
৭ ফেব্রুয়ারি জয়সলমেরে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানী। গুঞ্জনে ছিল শেরশাহ ছবি থেকেই নাকি সিদ্ধার্থ ও কিয়ারা। তাই তো বিয়ের অনুষ্ঠানেও দেখা যায় ‘শেরশাহ’ ছবির ছোঁয়া। অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর রাঘব চাড্ডার গলায় মালা দিলেন পরিণীতি চোপড়া। জয়পুরে সারলেন স্বপ্নের মতো বিয়ে।

করবা চৌথের জন্য গতকালই মুম্বাই থেকে দিল্লিতে সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে এসেছেন কিয়ারা আদবাণী। সিদ্ধার্থের মায়ের থেকে শিখে নিচ্ছেন করবা চৌথের নিয়ম কানুন।

অন্যদিকে, রাঘবের দিল্লির বাড়িতেই রয়েছেন পরিণীতি। সেখানেই পরিবারের সঙ্গে করবা চৌথ পালন করছেন অভিনেত্রী। ছাকনি দিয়ে চাঁদ দেখে, তারপর স্বামীর মুখ দেখা। এভাবেই স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করবেন পরিণীতি ও কিয়ারা। যে রীতি-নীতি এতদিন সিনেমার জন্য করতেন এই দুই অভিনেত্রী। তাই এবার করছেন বাস্তবের স্বামীর জন্য।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

প্রথম করবা চৌথে স্বামীর জন্য কী করলেন কিয়ারা-পরিণীতি?

Update Time : 07:37:35 am, Thursday, 2 November 2023