10:26 pm, Thursday, 17 September 2026

প্রথম ছবিতে বাবার নায়িকাকে পাচ্ছেন সাইফপুত্র

বিনোদন ডেস্ক : রূপালী পর্দায় অভিষেক হতে চলেছে সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের। প্রথম সিনেমায় প্রযোজক হিসেবে পাচ্ছেন করণ জোহরকে। সঙ্গে থাকছেন বাবার নায়িকা কাজল। হ্যাঁ, বাবা সাইফের বিপরীতে অভিনয় করা কাজলের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ক্যারিয়ারের শুরুর দিকে সইফ বেশ কয়েকটি ছবি করেছেন কাজলের সঙ্গে। তার দ্বিতীয় ছবি ‘ইয়ে দিললাগি’ ছবির নায়িকা ছিলেন কাজল। এছাড়া ‘হমেশা’ ছবিতে দেখা গেছে তাদের। তবে শুরুর দিকে কাজল-সাইফকে জুটি বাঁধলেও পরে আর দেখা যায়নি।

এদিকে গুঞ্জন রটেছে, এবার সইফপুত্র ইব্রাহিমের প্রথম ছবিতে যুক্ত হয়েছেন কাজল। ইব্রাহিমের প্রথম ছবি রোম্যান্টিক ঘরানার নয়, ছবিতে থাকছেন না কোনও নায়িকাও। তবে কাজল থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। তবে এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি কাজল।

জানা গেছে, ‘সরজমিন’ নামের ছবিতে হাজির হবেন ইব্রাহিম ও কাজল। মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে তৈরি হয়েছে এর গল্প। ছবিটি পরিচালনায় রয়েছেন বোমান ইরানির পুত্র কায়োজ়ে ইরানি। এক বছর ধরে এ ছবির প্রস্তুতি নিচ্ছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

প্রথম ছবিতে বাবার নায়িকাকে পাচ্ছেন সাইফপুত্র

Update Time : 07:46:42 am, Sunday, 27 August 2023