4:03 pm, Wednesday, 13 May 2026

প্রযোজককে বিয়ে করলেন জনপ্রিয় তামিল অভিনেত্রী

বিনোদন ডেস্ক :: প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরনকে বিয়ে করেছেন তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তিরুপাথিতে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নবদম্পতি। ইনস্টাগ্রামে বিয়ে ছবি প্রকাশ করে মহালক্ষ্মী লিখেছেন, আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি।

এ জুটিকে চলচ্চিত্র ও টিভি নাটকে তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন। রবীন্দ্ররের প্রযোজনায় একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন মহালক্ষ্মী। সিনেমাটির নাম ‘বিদিয়াম বারাই কাথিরু’। ওই সিনেমার শুটিংয়েই তাদের পরিচয়। আর তা শেষ পর্যন্ত গড়াল প্রেম ও বিয়েতে। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।

প্রসঙ্গত, উপস্থাপক হিসেবে ২০০০ সালের পর টিভিতে আত্মপ্রকাশ ঘটে মহালক্ষ্মীর। পরবর্তীতে নাটকে অভিনয় শুরু করেন তিনি। তামিল টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মধ্যে একজন মহালক্ষ্মী। তিনি ‘বাণী রানী’, ‘অফিস’, ‘চেল্লামে’, ‘উথিরিপুক্কাল’, ও ‘উরু কাই উসাই’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে অভিনয় করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রযোজককে বিয়ে করলেন জনপ্রিয় তামিল অভিনেত্রী

Update Time : 06:30:46 am, Friday, 2 September 2022