1:15 am, Friday, 14 August 2026

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি : ইসি আলমগীর

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আচরণবিধি লঙ্ঘনে কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে।

আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও কমিশন ভবনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না।

ইসি আলমগীর বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেননা অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি : ইসি আলমগীর

Update Time : 08:41:10 am, Sunday, 24 December 2023