1:57 pm, Friday, 17 April 2026

মাঝবয়সে খরাজ মুখোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট : একটি কমেডি মিউজিক্যাল শর্টসে অভিনয় করলেন খরাজ মুখোপাধ্যায়। শুধু অভিনয় করেননি, তার সঙ্গে গানও গেয়েছেন এই অভিনেতা। গানের নাম ‘মাঝবয়সি’।

শর্টসে অতিথি শিল্পীর ভূমিকায় রয়েছেন জিনা তরফদার। গানটি লিখেছেন উত্পল দাস। সুর দিয়েছেন দেবদত্ত শ্রীমানী এবং সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবমাল্য শ্রীমানীর প্রযোজনায় টলিটাউন প্রোডাকশন হাউসের উদ্যোগে পাথফাইন্ডারের ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখা যাচ্ছে।

খরাজ বলছিলেন, ‘প্রথমে যখন দেবদত্ত আমাকে এই গানের কথা বলেছিলেন, ভেবেছিলাম এরকম গান আমি করতে পারব না। আমার তো সে অর্থে গানের পুঁথিগত পাঠ নেই। তাই এক স্কেল কমিয়ে গানটা গেয়েছিলাম। পরে দেখলাম উনিই ঠিক বলেছিলেন। তারপর এক স্কেল উঠিয়েই গানটা রেকর্ড করেছি।’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই গান। ইউটিউবে একদিনেই ১০ হাজার ভিউ পেরিয়ে গিয়েছে ‘মাঝবয়সি’।

Tag :
About Author Information

Sirajul Islam

মাঝবয়সে খরাজ মুখোপাধ্যায়

Update Time : 06:05:37 am, Monday, 15 November 2021