10:35 am, Friday, 17 April 2026

প্রেমিকের সঙ্গে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দূর্লভপুর গ্রাম থেকে বর্ণা আক্তার নামে এক স্কুল ছাত্রী প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, দূর্লভপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে মনতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী’ বর্ণা আক্তারের সঙ্গে মোবাইলে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই উপজেলার ভবানীপুর গ্রামের জনৈক এক ছেলের। প্রেম সংক্রান্ত মান-অভিমানের জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে ওই ছাত্রীর ঘরের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) উত্তম কুমার দাস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তবে পুলিশী তদন্ত ও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রেমিকের সঙ্গে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা

Update Time : 10:03:34 am, Wednesday, 27 April 2022