1:12 am, Friday, 27 November 2026

ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশপথে হামলা ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশপথে হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল সেখানে যাতায়াতের পথ ব্যাহত করা।
এর আগে ইসরায়েলি আর্মি রেডিও এক অনামী নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, সেনাবাহিনী মূল স্থাপনা নয়, বরং ফোর্দোতে যাওয়ার সড়কটিকে লক্ষ্যবস্তু করেছিল।
ফোর্দো পারমাণবিক স্থাপনাটি ইরানের উত্তর-পশ্চিমে কোম শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮ দশমিক ৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। এটি একটি পাহাড়ের গভীরে শত শত মিটার ভেতরে অবস্থিত।
ইসরায়েল ইরানের ওপর তাদের হামলার তীব্রতা বাড়িয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সেখানে ‘নজিরবিহীন শক্তি’ দিয়ে হামলার কথা জানিয়েছেন।
কাৎজ আরও বলেন, তেহরানে যেসব লক্ষ্যবস্তু করা হয়েছে সেগুলো ওই শাসনামলের প্রতীক।
সপ্তাহ শেষে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানিয়ান শাসনামলের পরিবর্তনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরানিয়ান সামরিক নেতারা চূড়ান্ত প্রতিক্রিয়া দেয়ার হুমকি দিয়েছেন।
এদিকে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর ফলে ইসরায়েলে দক্ষিণে প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসরায়েলের একটি প্রধান জ্বালানি কোম্পানি তাদের একটি স্থাপনার কাছে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশপথে হামলা ইসরায়েলের

Update Time : 12:22:32 pm, Monday, 23 June 2025