7:11 pm, Saturday, 7 November 2026

বগুড়ায় ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হিরো আলমের

ডেস্ক রিপোর্ট :: বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আট জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সদর থানায় মামলা করেন তিনি।

মামলার আসামিরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মামুন আহম্মেদ, শাজাহানপুরের রনি, সদর উপজেলার ফাঁপোড় এলাকার শামীম, গাবতলীর নাজমুল ওরফে সবুজ, সদরের উলিপুরের নুরুল ইসলাম, কুকরুল এলাকার সবুজ, উজ্জল এবং জাহাঙ্গীর।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা হিরো আলমকে চারদিক থেকে ঘিরে ধরে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, আদালত চত্বরে আমার ওপর হামলার ঘটনায় আমি সদর থানায় আটজনের নামে হত্যাচেষ্টা মামলা করেছি। এদের মধ্যে নুরুল আওয়ামী লীগ করে আর বাকি সবাই বিএনপির সঙ্গে জড়িত।

তিনি বলেন, আমি হয়তো আর বেশিদিন বাঁচবো না। এ ঘটনার পর থেকেই আমাকে নানা জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। তারা হয়তো আমাকে মেরে ফেলবে বা জেলের ভেতরে রাখবে। তবে আমি হিরো আলম কখনই অন্যায়ের কাছে মাথা নত করবো না।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম। পরে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন তিনি। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

বগুড়ায় ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হিরো আলমের

Update Time : 07:07:31 am, Wednesday, 11 September 2024