12:59 am, Friday, 22 May 2026

বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটানোর প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতির আশঙ্কা নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। সম্প্রতি রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ আনে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্রিফিংয়ে একজন সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের ভোটের ফলাফল যদি যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হয়, তাহলে ‘আরব বসন্ত’র মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা যেতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

তবে মিলার সেই আগের মতোই দুটি কথা বলেন, ‘আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। এ বিষয়ে আমার আর কোনো মন্তব্য নেই।’

সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন, গত ১৯ ডিসেম্বর ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগের ঘটনায় এক নারী ও তিন বছরের শিশুসহ চারজন নিহত হন। বাইডেন প্রশাসন কি এ ধরনের অগ্নিসংযোগ নিয়ে উদ্বিগ্ন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘আমি এই নির্দিষ্ট ঘটনার সঙ্গে পরিচিত নই। এ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।’

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলার বলেন, আমরা ধারাবাহিকভাবে বলছি যে, আমরা বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম উপাদান বা শর্ত হলো—সহিংসতা ছাড়াই সেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

এর আগে মিলার বলেন, নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না। এর আগেও আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটানোর প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র

Update Time : 08:41:12 am, Wednesday, 20 December 2023