4:20 am, Wednesday, 22 April 2026

বিএনপির আসলে দেশ নিয়ে কোনো আগ্রহ নেই : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : দেশের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির আসলে এই দেশটা নিয়েই কোনো আগ্রহ নেই। তাদের সব আগ্রহ তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা এবং খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। তাই তাদের এ ধরনের মন্তব্য নিয়ে ভাবছে না সরকার।
আজ রোববার (১২ ফেব্রয়ারি) বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বিএনপি পদযাত্রার নামে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল। কিন্তু সরকারের সজাগ দৃষ্টির জন্য তা পারেনি তারা।
এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে একজন অসাধারণ মানুষকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিয়েছে। ২২তম রাষ্ট্রপতির জন্য মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিন চুপ্পু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার যে অবদান সেটা অবিস্মরণীয়। পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে এবং দুর্নীতি যে হয় নাই, সে সময় দুদকের কমিশনার হিসেবে অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়েছেন। তিনি মাঠের রাজনীতিতেও নিজের মেধার পরিচয় দিয়েছেন।
দৈনিক পত্রিকার অনুমোদন নিয়েও যারা প্রতিদিন পত্রিকা প্রকাশ করেন না, তাদের ডিক্লেয়ারেশন বন্ধে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন এরই মধ্যে এ ধরনের ১০০ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, দৈনিক পত্রিকার অনুমোদন নিয়েও যারা প্রতিদিন পত্রিকা বের করেন না, শুধু যেদিন বিজ্ঞাপন পায় সেদিনই ছাপানো হয়; এ ধরনের পত্রিকার ডিক্লেয়ারেশন বন্ধে কাজ করছে তথ্য মন্ত্রণালয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বিএনপির আসলে দেশ নিয়ে কোনো আগ্রহ নেই : তথ্যমন্ত্রী

Update Time : 10:59:28 am, Sunday, 12 February 2023