5:44 am, Wednesday, 22 April 2026

বিবাহবার্ষিকীতে তিশাকে নিয়ে ফারুকীর আবেগঘন স্ট্যাটাস!

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নাট্যাভিনেতা তিশার দাম্পত্য জীবনের ১৩ বছর পূর্ণ হলো। এর মধ্যে তাদের পরিবারে এসেছে ফুটফুটে এক কন্যা শিশু। বিয়ের ১৩ বছর পেরিয়ে গেলেও তাদের মধ্যে ভালোবাসার যেন এতটুকুও কমতি নেই। সে কথাই এক আবেগঘন স্ট্যাটাসে জানালেন ফারুকী।

নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘জীবন কখনো কখনো নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে। আমাদের বিয়ের ১৩ বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করলো, আমরা বিয়েতে যে পোশাক পরছিলাম, সেটা পরেই ১৩ বছরপূর্তি উপলক্ষে একটা ফটোশুট করবো। সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম। তো সেই অনুযায়ী আমরা ভাবছিলাম, কোথায় যাওয়া যায়। ঢাকার কাছেই হিজল তমাল নামে একটা পিকনিক স্পট আছে। ওখানেই গেলাম। গিয়েই খেয়াল হলো এর মালিকের বাড়িতেই নিখোঁজ সংবাদ শুটিং হইছিল। আর সেই স্পটেই আমি তিশাকে বিয়ের প্রস্তাব দিছিলাম। আজকে ১৩ বছর পর সেখানেই আসাটা মহাজাগতিক এক পরিকল্পনাই বটে। ’

তিনি আরও লেখেন, ‘১৩ বছরে আমরা অনেক চড়াই-উৎরাই পার করছি। বাচ্চা নেওয়া নিয়ে অনেক কিছুর মুখোমুখি হইছি। কিন্তু নিঃসন্দেহে এই জার্নিটা ছিল অসাধারণ। তোমার কাছে কৃতজ্ঞতার তালিকাটা অনেক বড়। কত বড় বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে তোমার ওপর নির্ভর করি। তোমাকে ছাড়া বিদেশে গেলে এখনো রাতের বেলা বাতি নেভাতে পারি না, ভয় পাই। ভাবি, একা একা যাবো কীভাবে এই দুনিয়া থেকে? অথচ কী আশ্চর্য! আমরা একা একাই বড় হইছিলাম এই দুনিয়ায়!!’

‘আরও কত কিছু বলতে মন চায়।
তার চেয়ে বরং বলি, লাভ ইউ তিশা।
হ্যাপি অ্যানিভারসারি টু আস। ’

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বিবাহবার্ষিকীতে তিশাকে নিয়ে ফারুকীর আবেগঘন স্ট্যাটাস!

Update Time : 10:00:33 am, Sunday, 16 July 2023