ডেস্ক রিপোর্ট : ক্ষমা চাইতে হবে বিমান সংস্থাকে । মাঝ আকাশে অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। অভিনেত্রীর খাবারে চুল, এর জেরে ক্ষমা চাইতে হবে বিমান পরিষেবা সংস্থাকে এমনটাই মনে করছেন নায়িকা। পুরো ব্যাপারটি নিয়ে বেজায় চটেছেন অভিনেত্রী।
টুইটারে ওই বিমান সংস্থাকে অভিযোগ জানিয়েছেন মিমি। খাবারে চুল পাওয়ার বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গেছেন যে, যারা আপনাদের সঙ্গে যাত্রা করছেন তাদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমের তরফে একটা উত্তর কিংবা ক্ষমা কিছুই আসেনি।’
খাবারের প্লেটের ছবি দিয়ে লেখেন, ‘এই চুলটা আমার ক্রসাঁ থেকে বেরিয়েছিল, যা আমি খাচ্ছিলাম।’ এখনও পর্যন্ত বিমান সংস্থার পক্ষ থেকে কোনোরকম যোগাযোগ করা হয়নি, তা নিজেই জানান মিমি।
1:47 am, Saturday, 7 November 2026
News Title :
বিমান সংস্থাকে ক্ষমা চাইতে হবে : মিমি চক্রবর্তী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:55:10 am, Thursday, 23 February 2023
- 472 Time View
Tag :
Popular Post






























