5:11 am, Saturday, 25 July 2026

ভারতে বিক্ষোভ দমনে স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ

ডেস্ক রিপোর্ট :: ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল ভারত। এরমধ্যেই মুম্বাইয়ের বলদাপুর শহরে চার বছর বয়সি দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত বলদাপুরে ইন্টারনেট সেবা ও স্কুল বন্ধ রেখেছে রাজ্য কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২১ আগস্ট) দ্বিতীয় দিনের মতো বলদাপুরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই শিশু শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে ইতোমধ্যে স্কুলের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এ ঘটনায় স্কুলের অধ্যক্ষ ও তিনজন স্টাফকে বরখাস্ত করেছে।ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের শ্রদ্ধা এদিকে অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার (২০ আগস্ট) থানে জেলার বলদাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘণ্টা রেললাইন অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে অন্তত ১৭ জন পুলিশ এবং আটজন রেল পুলিশ আহত হন। পরে সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলাও হয়েছে। পরিস্থিতি সামলাতে শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, মামলার বিচার হবে দ্রুত বিচার আদালতে। এছাড়া চলমান বিক্ষোভকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ভারতে বিক্ষোভ দমনে স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ

Update Time : 07:48:54 am, Thursday, 22 August 2024