12:15 pm, Sunday, 26 July 2026

ভারতে ব্যর্থ মিশন দেশে ফিরল বাংলাদেশ দল

ডেস্ক রিপোর্ট : ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বড় স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় নাজমুল হোসেন শান্তর দল।

ভারতে ব্যর্থ মিশন শেষে রোববার রাতে হায়দরাবাদ থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন ধারাভাষ্যকার হিসেবে ভারত সিরিজে যাওয়া তামিম ইকবালও।

মূলত, হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে ভারতের বিমানে উঠেছিল মাহমুদউল্লাহ-রিশাদরা। তবে পুরো সিরিজ জুড়েই টাইগারদের হতাশায় ডুবিয়ে ভারতের তরুণ ক্রিকেটাররা।

তিন ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করেছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তৃতীয় ম্যাচে টাইগারদের ১৩৩ রানে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।

গত শনিবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড় সমান ২৯৮ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারতি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ১৩৩ রানের জয় পায় ভারত। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।

Tag :
About Author Information

Sirajul Islam

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

ভারতে ব্যর্থ মিশন দেশে ফিরল বাংলাদেশ দল

Update Time : 07:30:17 am, Monday, 14 October 2024