মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মরহুম মো: আব্দুল আলী‘র সুযোগ্য সন্তান হেলাল আহমদ এর পরিবারের পক্ষ থেকে প্রায় ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার আগিহুন,বাগান বাড়ীতে ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে। সাবেক ইউপি মেম্বার আহাদ মিয়া এর সভাপতিত্বে ও সামাজিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মরহুম মো: আব্দুল আলী‘র সুযোগ্য সন্তান ইতালী প্রবাসী হেলাল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমদ,স্থানীয় মুরব্বিমগল মিয়া, মোস্তাক মিয়া, ফখরুল আহমদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এ ক্ষুদ্র আয়োজন আল্লাহপাকের সন্তুষ্টি পাওয়ার জন্য। আমার ও আমার পরিবারের জন্য আপনাদের নেক দোয়া ও ভালোবাসা কামনা করি।
8:54 pm, Thursday, 21 May 2026
News Title :
মরহুম মো: আব্দুল আলী-এর পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:33:55 pm, Saturday, 27 December 2025
- 277 Time View
Tag :
Popular Post
























