12:50 pm, Tuesday, 19 May 2026

মহাসড়কে চোরাই পথে আসা ভারতীয় পণ্যসহ আটক ২

মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টার: সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা আনুমানিক ২৮ লাখ ৪৬ হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও ট্রাক গাড়িসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত-রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ঐ পণ্য বহনকারী গাড়িসহ দুজনকে আটক করে পুলিশ।

জানা যায়, সিলেট শহর এলাকা থেকে মহাসড়ক দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে একটি ট্রাক গাড়ি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে আসছিলো। তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১২৫ বস্তা জিরা, ১০ বস্তা ফুসকা, ৪ হাজার ৩২০ পিস রেড বুল, (ঢাকা মেট্রো-ড: ১১-৮৪৪৪) গাড়ির চালক ও হেল্পারকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মো. সায়দার আলীর ছেলে চালক মো. রতন আলী (২৩) ও একই থানাধীন চক চৌবিলা এলাকার মৃত সাত্তার প্রামানিকের ছেলে হেল্পার মো. আরিফুল ইসলাম (৩০)।পণ্য জব্দকালে উপস্থিত ছিলেন- হাইওয়ে সার্কেল সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার মির্জা সাইজু উদ্দিন।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যসহ গাড়ির চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। আটক হওয়া পণ্যের বাজার মূল্য আনুমানিক ২৮ লাখ ৪৬ হাজার ৫শত টাকা।

বর্তমানে আটক হওয়া পণ্যবাহী গাড়ি, চালক ও হেল্পার শেরপুর হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে- সিলেট এলাকা থেকে পণ্যের চালান নিয়ে আসছে এবং ঢাকার দিকে নিয়ে যাবে। কে! বা কারা! এই চোরাচালানের সাথে জড়িত এব্যাপারে তাঁরা কিছুই বলেনি। বর্তমানে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

মহাসড়কে চোরাই পথে আসা ভারতীয় পণ্যসহ আটক ২

Update Time : 07:49:58 am, Saturday, 24 May 2025