11:24 pm, Thursday, 21 May 2026

মুক্তানগর রিসোর্টে নারীদের সুইমিংপুলে প্রবেশের চেষ্টা, ফাঁকা গুলি

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের মুক্তানগর রিসোর্টে নারীদের সুইমিংপুলে পুরুষ দর্শনার্থীদের প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে হাতাহাতি ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ ৪জনকে আটক করে থানায় দিয়েছে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর থানাধীন ইকরচই গ্রামের মো. রিপন আহমদ (২২), একই এলাকার মো. মাজহারুল ইসলাম (২১), জগন্নাথপুর পৌরসভা এলাকাধীন মো. মিজানুর রহমান (২১) এবং সিলেটের গোলাপগঞ্জ থানাধীন গোষগার মো. জাহিদ আহমদ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তানগর রিসোর্টে কয়েকজন পুরুষ দর্শনার্থী ঘুরতে আসেন। এসময় ঐ দর্শনার্থীরা রিসোর্টে অবস্থিত নারীদের সুইমিংপুল এলাকায় প্রবেশ করতে চায়। রিসোর্টের কর্তব্যরতরা বাঁধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতিসহ তুমুলঝগড়া সৃষ্টি হয়।

এতে পরিস্থিতি অস্বাভাবিক দেখে রিসোর্ট কর্তৃপক্ষ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এব্যাপারে মুক্তানগর রিসোর্টের স্বত্বাধিকারী শেখ জাবেদ আহমেদ রনি গণমাধ্যমকে বলেন- রিসোর্টে ঘুরতে আসা প্রবেশকারী কয়েকজন দর্শনার্থী নারীদের সুইমিংপুলে প্রবেশ করতে চাইলে কর্তব্যরতরা সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ জানালেও ঐ দর্শনার্থীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিস্তলের ফাঁকা গুলি ছাড়া হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক চারজন আটকের বিষয় স্বীকার করে বলেন- তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি খুঁজ নিয়ে দেখছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মুক্তানগর রিসোর্টে নারীদের সুইমিংপুলে প্রবেশের চেষ্টা, ফাঁকা গুলি

Update Time : 10:37:45 am, Saturday, 13 August 2022