্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার তালা ভেঙ্গে কাপড়ের ব্যবসাসীর দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে। গত সোমবার (১৬) জানুয়ারী) সেন্টাল রোডের জরিনা ম্যানশনের আশিক ফ্যাশনে এ ঘটনা ঘটেছে। এব্যাপাবে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে। মামলা নং-২৩/২৩,তারিখঃ ২৮/০১/২৩ইং। মডেল থানার অভিযোগে জানযায়, গত ১ নভেম্বর২২ইং সেন্টাল রোডের সোহেল আহমেদের মালিকধীন দোকান কোঠা ১২ লাখ টাকা জামানত দিয়ে ভাড়া নেন। আশিক ফ্যাশন নামে রাজিব মিয়া(৩১) ও আমান শেখ যৌথ ভাবে কাপড়ের ব্যবসা শুরু করেন। ইদানিং কুলাউড়ায় পুনাক মেলা শুরু হলে দোকান বন্ধ রেখে মেলায় দোকান দেন। গত ১৬ জানুয়ারী পূর্ব পরিকল্পিত ভাবে সাহেক চৌধুরী(২৮), মন্নান আহমেদ(৪৫), রাব্বি আহমদ(২৮), আলিফ মিয়া(৪০), তাজুল মিয়া(৩০), আশিক ফ্যাশনের ৬ টি তালা ভেঙ্গে সাহেক চৌধূরী ও মন্নান আহমদ অবৈধ ভাবে প্রবেশ করে। এ সময় রুমেল আহমদ নামক জনৈক ব্যক্তি দেখতে পেয়ে রাজিব মিয়াকে ফোনে জানালে তিনি মৌলভীবাজার এসে তাদেরে বাঁধা দিলে রাব্বি আহমদ তাকে দেশীয় অস্ত্র দিয়ে প্রানে মারার হুমকি দেয়। এসময় তারা দোকানের দের লাখ টাকার মালামাল ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে মন্নান আহমেদ ও রাব্বি আহমদ মৌলভীবাজার সেন্টাল রোডে তাকে পেয়ে প্রানে মারার হুমকি দেয়। বর্তমানে রাজিব মিয়া প্রানের নীরাপত্তাহীনতায় ভূগছেন।

নিজস্ব প্রতিবেদক 



























