10:18 pm, Tuesday, 4 August 2026

মৌলভীবাজার জগন্নাথপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিপি অ্যাডভান্সড কোর্স সমাপনী অনুষ্ঠান

স্টাফ রিপোটার:  মঙ্গলবার মৌলভীবাজার জেলার সদর উপজেলায় জগন্নাথপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিপি অ্যাডভান্সড কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস মহোদয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদেরকে সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। ২৮ দিন মেয়াদী এই প্রশিক্ষণ হতে অর্জিত শৃঙ্খলা সারা জীবন ধরে রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য সকল প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান করেন। সকলকে হিংসা, ঘৃণা, নিন্দা, অন্যায় অবিচার ও অসৎকর্ম থেকে বিরত থেকে সততা, নিষ্ঠা ও পরোপকারী মনোভাব নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহব্বান জানান। তিনি প্রশিক্ষণার্থীদের শুধুমাত্র চাকরির জন্য চেষ্টা না করে উদ্যেক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। দেশের কল্যাণে নিবেদিত প্রান হয়ে কাজ করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি প্রশিক্ষণার্থীদেরকে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য জনকল্যাণ মূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উদ্ভুদ্ধ করেন। বাহিনী ও দেশের কল্যাণে নিবেদিত সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সবাইকে উদ্ভুদ্ধ করেন। প্রশিক্ষণার্থীরা যাতে প্রশিক্ষণ শেষে বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সবাইকে উৎসাহ প্রদান করেন। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সমাজের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক অপরাধ নির্মুলের জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি সচেতন থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং আর্থ সামাজিক উন্নয়নে আনসার ভিডিপির ভূমিকা তুলে ধরেন। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পরিকল্পনা অনুযায়ী ভিডিপি সদস্য হিসেবে আনসার ও ভিডিপি ক্লাবের সদস্য হয়ে যৌথ উদ্যোগ নিয়ে নিজেদের ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালনের জন্য সবাইকে আহবান জানান। প্রশিক্ষণার্থীগণ স্বেচ্ছাসেবী হয়ে দেশ ও বাহিনীর জন্য কাজ করার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করান। সবশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন এর সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: এনামুল খান, পরিচালক, ২৪ আনসার ব্যাটালিয়ন, কালাপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মো: শরীফ উদ্দিন, উপজেলা আভি কর্মকর্তা,শ্রীমঙ্গল, মো: আব্দুর রহিম, উপজেলা আভি কর্মকর্তা,জুড়ি, জনাব শামসুন নাহার, উপজেলা আভি কর্মকর্তা,কমলগঞ্জ, সঞ্জয় কুমার সিংহ, উপজেলা আভি প্রশিক্ষক, সদর ও জনাব মো: হাবিবুর রহমান সাজ্জাদ, উপজেলা আভি প্রশিক্ষক, কুলাউড়া এবং জেলার মাঠকর্মী মো: আব্দুর নূর সহ বিভাগীয় প্রশিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

মৌলভীবাজার জগন্নাথপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিপি অ্যাডভান্সড কোর্স সমাপনী অনুষ্ঠান

Update Time : 12:52:19 pm, Tuesday, 6 May 2025