5:42 am, Friday, 6 November 2026

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার: আজ রবিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কুলাউড়া থানা, জেলার শ্রেষ্ঠ এসআই কুলাউড়া থানার এসআই (নিঃ) আনোয়ার মিয়া ও কুলাউড়া থানার নাজমুল হোসেন জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। এছাড়াও সদর কোর্টের মোছাঃ রুজিনা বেগম শ্রেষ্ঠ সিএসআই এবং পিযুস দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।

শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে মাননীয় পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব সাদেক কাউসার দস্তগীর ও মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

Update Time : 01:01:24 pm, Sunday, 9 October 2022