শেখ সাহেদ মিয়া :: ৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্রকারী শান্তিপূর্ণ নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের ন্যাক্কারজনক হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা গুলিবর্ষন নারকিয়া তান্ডবে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আহত ও গণগ্রেফতার এবং বিএনপি কার্যালয়ে লুটপাট ও তান্ডবলিলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে ০৮ ডিসেম্বর বিকাল ০৩.০০ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। এ সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বায়েছ, জেলা কৃষকদলের সদস্যসচিব মুনাহিম কবির, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য আব্দুল হক, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান বেলাল, জেলা যুবদল নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবু বক্কর তালুকদার, সদর উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পদাক মুহিবুর রহমান দিপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আফিয়ান আহমদ চৌধুরী শিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ সম্পাদক সাজ্জাদুর রহমান সাহান,জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া, সহ-সভাপতি শেখ সাহেদ আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক সোহাগ আহমদ, জায়েদ মিয়া,, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম,যুগ্ন সম্পাদক পারভেজ মিয়া,মাহবুব,ও শওকত প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 


























