9:49 pm, Thursday, 21 May 2026

মৌলভীবাজার শহরে যেসব পয়েন্টে গাড়ি থামানো নিষেধ: অমান্য করলেও ব্যবস্থা কি?

স্টাফ রিপোটার: যানজট নিরসনে উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ ও পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাল মার্কিং করে দেওয়া হচ্ছে।
শহরের চৌমোহনা,কুসুমবাগ ও বেরিরপাড় এই তিনটি পয়েন্টে থাকবে লাল মার্কিং। রাস্তার পয়েন্ট থেকে এই লাল মার্কিং পর্যন্ত কোনো প্রকার গাড়ি থামানো যাবে না। এটি বাস্তবায়নে কাজ করবে ট্রাফিক পুলিশ।
আজ শুক্রবার বিকেলে সরেজিমন পরিদর্শন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুযোগ্য পুলিশ সুপার মনজুর রহমান ও পৌর মেয়র ফজলুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, পৌরসভার কাউন্সিলর ফয়সল আহমদ ও অ্যাডভোকেট পার্থ সারথি পাল, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মারিকুল ইসলাম, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পুলিশ সুপার মনজুর রহমান বলেন- ‘মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত রাখতে আমরা নানামুখী পদক্ষেপ নিয়েছি। তারই অংশ হিসেবে এই উদ্যোগ। প্রতিটি গুরুত্বপুর্ণ পয়েন্টে আমরা লাল মার্কিং করে দিচ্ছি। এখন থেকে কেউ পয়েন্ট থেকে মার্কিং পর্যন্ত দাঁড়াতে পারবে না, যাত্রী নামাতে-তুলতে পারবে না। এখানে দাঁড়ানো,থামা,পার্কিং নিষেধ।
পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন- ‘চৌমোহনায় সবসময় যানজট লেগে থাকে। এই যানজট কমাতে জেলা পুলিশ ও পৌরসভা যৌথভাবে উদ্যোগ নিয়েছে। এই মার্কিংয়ে কেউ গাড়িয়ে থামিয়ে শপিং করতে পারবে না। কোনো প্রকার পরিবহন থামতে পারবে না, দাঁড়াতে পারবে না। আশা করছি যানজট কমে আসবে।
এদিকে পৌরবাসীদের প্রশ্ন যদি কেহ যানবাহন থামান তাহলে কি হবে। নাকি এমন উদ্যেগ কয়েকদিন পর ভেস্থে যাবে এ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মৌলভীবাজার শহরে যেসব পয়েন্টে গাড়ি থামানো নিষেধ: অমান্য করলেও ব্যবস্থা কি?

Update Time : 03:47:07 pm, Friday, 13 October 2023