1:35 pm, Friday, 22 May 2026

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

দেশটির স্থানীয় সময় রোববার (২১ মে) রাত দেড়টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানসাস সিটি পুলিশ। তারা গিয়ে পাঁচজন প্রাপ্তবয়স্ককে হতাহত অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। আহত বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ এই গুলির ঘটনার তদন্ত করছে এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

Update Time : 06:33:09 am, Monday, 22 May 2023