4:46 am, Sunday, 7 June 2026

পহেলা বৈশাখ ও ঈদে কোনো হুমকি নেই : আইজিপি

অনলাইন ডেস্ক:  আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মার্কেট, শপিংমল ও রাস্তাঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সেহেরি ও তারাবির নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।  তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সাদা পোশাক ও ইউনিফর্মে পুলিশ মোতায়েন রয়েছে। ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। সহজে মার্কেটে চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।ট্রাফিক ব্যবস্থা নিয়ে আইজিপি বলেন, ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সের সঙ্গে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকার পরও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়তো আমরা দিতে পারি না।

আসন্ন ঈদ উপলক্ষে চুরি-ছিনতাই প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ঢাকা মহানগরে ছিনতাই রোধে সাদা পোশাক, পুলিশের ইউনিফর্মে ও ডিবির বিশেষ অভিযান চলছে। 

মোটা অঙ্কের টাকা লেনদেনে পুলিশের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহায়তা চায়, আমরা সার্বক্ষণিক সহায়তা করতে প্রস্তুত রয়েছি। যেকোনো আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করা যাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

পহেলা বৈশাখ ও ঈদে কোনো হুমকি নেই : আইজিপি

Update Time : 03:44:27 pm, Monday, 10 April 2023