2:55 pm, Friday, 6 November 2026

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে প্রায় ১ হাজার মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুহিত এর সভাপতিত্বে চক্ষু শিবির পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
চিকিৎসকরা দিনব্যাপী মানুষের মাঝে এ চিকিৎসাসেবা প্রদান করেন। সেবা নিতে আসা বেশির ভাগ মানুষই ছিল বয়স্ক। চোখে কম দেখা, চোখের ছানি পড়া, চোখে পানি পড়াসহ চোখের বিভিন্ন সমস্যা শুনে প্রয়োজনীয় ওষুধ প্রদানসহ অপারেশন রোগীদের ফ্রি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করেন চিকিৎসকরা। রোববার শহরের পৌর চত্তরে সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ চক্ষুসেবা কার্যক্রম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সালাম আহমেদ জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু,নজরুল ইসলাম।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আব্বায়ক আমির মোহাম্মদ, মৌলভীবাজার পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন, সিনিয়র যুগ্ন আহবায়ক শিবলু আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ শাহজান, মৌলভীবাজার পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল জাহেদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহান পারভেজ শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সামাদুজ্জামান, সাহেল আহমেদ, মাসুক আহমদ, রায়হান, জেলা যুবদলের প্রচার সম্পাদক রাফু আহমেদ, দপ্তর সম্পাদক হাবিবুল বাশার, সহ দপ্তর সম্পাদক খছরু, বন ও পরিবেশ সম্পাদক সুমন আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক জনি, সহ-যোগাযোগ সম্পাদক খায়রুল মজুমদার, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক এমদাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, রাজনৈতিক জীবনে দায়িত্বকালীন সময়ে মানবসেবার ধারাবাহিকতা বজায় ছিল। তবে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের স্বৈরশাসনের কারণে আমার এ সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে। মামলা-হামলায় জর্জরিত করা হয়েছে আমাদের। তবে এখন আবার সময় এসেছে সেই মানবসেবা শুরু করার। এ লক্ষ্যে মৌলভীবাজাওে তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করে আবারও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে আমাদের সেবামূলক ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকবে। আগামীতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, কর্ণ ও নাসিকা ছেদন এবং খতনা সেবা প্রদান করা হবে সারা জেলায়।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

Update Time : 12:48:05 pm, Sunday, 27 October 2024