ডেস্ট রিপোর্ট : পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক গণমাধ্যমকে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যায়।
4:44 pm, Saturday, 31 October 2026
News Title :
রাঙামাটিতে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৫
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:52:32 am, Saturday, 26 April 2025
- 247 Time View
Tag :
Popular Post
























