আউয়াল কালাম বেগ :: মৌলভীবাজারের রাজনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৪ সেপ্টেম্বর ) সকাল ১১টায় স্থানীয় শিক্ষক কল্যাণ ভবনে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার , রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষণ রায় , ওসি ( তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, ইউপি চেয়ারম্যান জুবের চৌধুরী , নকুল চন্দ্র দাশ,সিরাজুল ইসলাম ছানা,দিগেন্দ্র চন্দ সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আজাদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষের সভাপতি অসিত দেব, সাধারণ সম্পাদক শ্রীপদ বৈদ্য প্রমূখ। উপজেলা যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।
7:07 am, Friday, 6 November 2026
News Title :
রাজনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:12:00 am, Wednesday, 14 September 2022
- 496 Time View
Tag :
Popular Post




























