1:45 pm, Friday, 22 May 2026

রাজনগর মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  1. রাজনগর প্রতিনিধি: মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করাসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ২৫ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃতে রাজনগর উপজেলার মোকামবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে   মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোকামবাজারে অবস্থিত জেবা এন্ড ফরহাদ সুইটমিটকে ৬ হাজার টাকা, শিফা ভ্যারাইটিজকে ২ হাজার টাকা, শ্রী মা মেডিকেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।মো: শফিকুল ইসলাম জানান, অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান। অভিযানে তাকে সহায়তা করে রাজনগর থানা পুলিশের একটি বাহিনী।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

রাজনগর মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : 04:09:57 pm, Tuesday, 25 July 2023