6:00 am, Saturday, 20 June 2026

রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল

ডেস্ক রিপোর্ট :: বিএনপি ও সমমনা সরকারবিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির আজ দ্বিতীয় দিন। সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর খিলগাঁও এলাকায় সড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

এদিন সকাল সাড়ে ৭টার দিকে খিলগাঁও তালতলা পল্লিমা সংসদ থেকে বিক্ষোভ মিছিল বের করে খিলগাঁও থানার দিকে মিছিল নিয়ে যায় এবং সেখানে বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখেন।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামসুল হক, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, দীপু সরকার (যুবনেতা), ফয়েজ আহমেদ, থানা বিএনপি নেতা সোহেল ভূইয়া, জসিম শিকদার রানা, রবিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন নীলু, যুবনেতা কামাল আহমেদ দুলু ও ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

রিজভী আহমেদ বলেন, দমন-পীড়ন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। বরং নির্যাতন যত বাড়ছে নেতাকর্মীরা ততবেশি শক্তিশালী হয়ে রাজপথে নেমে আাসছে।

তিনি বলেন, আমি পরিস্কারভাবে বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও সুসংগঠিত এবং তার নেতৃত্বেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত। এবারের অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আবোল-তাবোল বলছেন। কারণ তারা বুঝে গেছেন তাদের পতন অতিসন্নিকটে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল

Update Time : 06:49:21 am, Monday, 6 November 2023