11:16 pm, Friday, 6 November 2026

রোনালদো চলে যাওয়ায় কোনো ক্ষতি হবে না : ইউনাইটেড কোচ

ক্রীড়া ডেস্ক : যৌবনে যে ক্লাব থেকে বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে উত্থান ক্রিশ্চিয়ানো রোনালদোর, খানিক তিক্ততা নিয়েই সেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হয়েছে তাকে।

বিষয়টা নিয়ে প্রথম বারের মতো মুখ খুললেন ম্যানচেস্টার কোচ এরিক টেন হ্যাগ। তিনি বলছেন, রোনালদো চলে যাওয়ায় কোনো ক্ষতি হবে না দলের। ও চলে গেছে। এটা এখন অতীত। আমরা সামনের দিকে তাকাতে চাইছি। আমরা ভবিষ্যতের কথা ভাবতে চাইছি।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ তরুণ ফুটবলারদের নিয়ে চলতে চাইছেন। তার পরিকল্পনায় বয়স্ক ফুটবলাররা নেই। আর রোনালদোর বয়স এখন ৩৭।

টেন হ্যাগ বলেছেন, আপনি যখন সংগঠনের মধ্যে কিছু পরিবর্তন করতে চাইবেন, তখন কিছু বিষয় তো নতুন হবেই। আমরা খেলার ধরন বদলাতে চাইছি। একটু সময় তো লাগবেই। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে প্রতিপক্ষ আপনাকে সময় দেবে না। প্রতিপক্ষ আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই আমরা নতুন ব্যবস্থার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের দলটা সত্যিই দুর্দান্ত। আমরা মানসিকতা পরিবর্তন করেছি। তার প্রভাব আমাদের পারফরম্যান্সেও পড়েছে। আমার তো মনে হচ্ছে আমরা এগোচ্ছি। আমরা এই পদ্ধতিটাই অনুসরণ করতে চাই।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে ক্লাবের কোচ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন রোনালদো। তারপরেই তার সঙ্গে সম্পর্ক ছেদ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বিশ্বকাপের পর পর্তুগিজ তারকা কোন ক্লাবের জার্সি গায়ে খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রোনালদো চলে যাওয়ায় কোনো ক্ষতি হবে না : ইউনাইটেড কোচ

Update Time : 07:45:51 am, Thursday, 8 December 2022