8:20 am, Friday, 17 April 2026

লকডাউনে জুড়ীতে ১৬ হাজার ৪শত টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত সর্বাত্তক লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপনের ২৩ দফা নির্দেশনা বাস্তবায়নে মৌলভীবাজারের জুড়ীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

নির্দেশনা অমান্য করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার জনকে ১৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।

পুলিশ ও বিজিবির সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপি উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজার, কামিনীগঞ্জ বাজার, শিশুপার্ক ও ডাকঘর সড়ক এলাকায় অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।

অভিযান কালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক ৪টি মামলায় ১৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ২৩ দফা বিষয়ে লোকজনকে অবহিত ও মাস্ক বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

লকডাউনে জুড়ীতে ১৬ হাজার ৪শত টাকা জরিমানা

Update Time : 10:05:45 am, Tuesday, 27 July 2021