11:43 pm, Monday, 8 June 2026

লতা মঙ্গেশকরের বায়োপিকে অভিনয় করতে চান শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট : আচমকা শ্রদ্ধা কাপুরের মুখে প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকরের বায়োপিকের কথা শোনা গেল। যদি সুযোগ পান তাহলে সুরসম্রাজ্ঞীর ভূমিকায় অভিনয় করতে চান। এমনটাই নাকি এক অনুষ্ঠানে গিয়ে বলেছেন তিনি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অনুরাগীদের আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রদ্ধা। সেখানেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়। কার বায়োপিকে অভিনয় করতে চান? উত্তরে তিনি বলেন, ‘আমি লতা মঙ্গেশকরের বায়োপিকে অভিনয় করতে চাই। জানি, এটা বড় একটা বিষয়। কিন্তু, ভবিষ্যতের কথা কেই-ইবা বলতে পারে। তাই বায়োপিকের কথা যদি হয় তাহলে আমার মাসি আর অবশ্যই লতা মঙ্গেশকর।’

কিছুদিন আগেই ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা। নিজের কাজের জন্য দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছেন। আগামীতে ‘স্ত্রী-টু’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। অমর কৌশিকের পরিচালনায় ইতোমধ্যেই মধ্যপ্রদেশের চান্দেরিতে একপ্রস্থ শুটিং করেছেন তিনি। এ-ও শোনা যাচ্ছে, এরপর দক্ষিণি সুপারস্টার রানা দাগ্গুবাতির সঙ্গে দেখা যাবে তাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

লতা মঙ্গেশকরের বায়োপিকে অভিনয় করতে চান শ্রদ্ধা

Update Time : 07:26:34 am, Monday, 7 August 2023