1:58 am, Wednesday, 3 June 2026

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত ১

এম এ কাসেম চৌধুরী ::সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দূরপাল্লার বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এবং মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।রবিবার(১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্ট সংলগ্ন স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. এওর মিয়া (৩৩)। তিনি দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ও এক কন্যা সন্তানের জনক। পেশায় তিনি একজন পশু চিকিৎক ছিলেন। আহত আকিক মিয়া (২৮) আক্তাপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে ও পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রূপসী বাংলা পরিবহণের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৫৪২) ও ডাবরগামী মোটরসাইকেলটি (সুনামগঞ্জ-ল ১১-০৩৭৭) সিচনী পয়েন্টের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দু’জন যাত্রীই গুরুতরভাবে আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। রাত সাড়ে ১২টার দিকে এওর মিয়াকে মৃত ঘোষণা করেন ওসমানীর ডাক্তাররা। আকিক মিয়ার অবস্থাও খুবই আশঙ্কাজনক।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সড়ক দূর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

Tag :
About Author Information

Sirajul Islam

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত ১

Update Time : 12:17:10 pm, Monday, 11 December 2023