10:10 am, Wednesday, 22 April 2026

শ্রীমঙ্গলের মাজদীহিতে খুন,ধর্ষনের মামলার আসামীর বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল উপজেলার মাজদীহি গ্রামে খুন ও ধর্ষনের মামলার আসামির বাড়ি থেকে আসামি ধরতে গিয়ে পুলিশ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে। সোমবার (২৯ আগষ্ট) মাজদিহি গ্রামে আপন চাচাত্ব ভাই তারেক মিয়ার হাতে খুন হন শারমিন আক্তার নামে (নবম শ্রেণীর ছাত্রী) সে শাহজান মিয়ার মেয়ে। পুলিশ সুত্রে জানাযায়, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩০ জুন মারামারির ঘটনা ঘটে। এসময় তারেক মিয়া ও তার মা সহ চাচা শাহজান মিয়া পক্ষের লোকজন আহত হন। এই ঘটনায় চাচা শাহজান মিয়ার মামলায় তারেক মিয়া ও তার পিতা শরিফ মিয়াকে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠায়। তারেক মিয়া দীর্ঘ দিন জেল থাকার পর ২৮ আগষ্ট জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ২৯ আগষ্ট সে জেলে থাকার সময় তার চাচা তার মা বোনকে হেনস্থা করেছেন বলে প্রতিবাদ করে। এসময় চাচা শাহজাহান মিয়ার সাথে ঝগড়ার সৃষ্টি হলে চাচাত্ব বোন শারমিন আক্তার ঝগড়া থামাতে এলে গলায় ছুরি আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এব্যাপারে শ্রীমঙ্গল থানায় হত্যার মামলা দায়ের হলে পুলিশ তারেক মিয়াকে গ্রেফতার করতে এসে ঘর তালাশি করলে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এব্যাপারে শ্রীমঙ্গল থানা পুলিশ বাদী হয়ে তারেক মিয়াসহ কয়েক জনকে আসামি করে মাদক ও অস্ত্র মামলা দায়ের করছে। এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বলেন, হত্যা ও ধর্ষন মামলার আসামী তারেক মিয়াকে গ্রেফতারের অভিযান করার সময় পুলিশ তার বাড়ি থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তারেক মিয়ার নামে মারামারির মামলা রয়েছে। সে কিছু দিন পুর্ব জেল থেকে জামিনে মুক্তি পেয়ে হত্যা ও ধর্ষনের ঘটনা ঘটিয়েছে। তাকে অচিরেই গ্রেফতার করতে পারবো বলে আমরা আশাবাদী।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

শ্রীমঙ্গলের মাজদীহিতে খুন,ধর্ষনের মামলার আসামীর বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

Update Time : 04:24:57 pm, Tuesday, 30 August 2022