7:53 am, Friday, 22 May 2026

শ্রীমঙ্গলে ই-নথি ও ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট : শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ই-নথি ও ওয়েব পোর্টাল বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ আজ বুধবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে শুরু হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশীথ বরন রায়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও উপজেলা আইসিটি বিভাগের সহকারি প্রোগ্রামার মো. রকিবুল হক।

পরে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রসঙ্গত: ৬ দিনব্যাপী প্রশিক্ষণে দুই ব্যাচে তিনদিন করে ২৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে মোট ৫০ জন অংশগ্রহণ করছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

শ্রীমঙ্গলে ই-নথি ও ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ শুরু

Update Time : 08:13:02 am, Wednesday, 30 November 2022