9:41 pm, Sunday, 20 September 2026

শ্রীমঙ্গলে মির্জাপুরে অবৈধ দোকান উচ্ছেদ করে সরকারের ৪০ শতক ভূমি উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমদ: শ্রীমঙ্গল উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট বাজারে অবৈধ দখলদারদের ৮টি দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে পুলিশের সহযোগীতায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিলেন্ড) মো. নেছার উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে এই ভূমি উদ্ধার করা হয়। এই উচ্ছেদের ফলে দখলদারির কবল থেকে ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, ধোবারহাট বাজারে ৪০ শতক ভূমির উপর ৮টি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল দখলদাররা। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সেই সব স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়। এই দোকান ঘরগুলি উদ্ধারের ফলে বাজারের শৃঙ্খলা ফিরে আসে। এখন থেকে এই ভূমির উপর সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে গরুর বাজার বসানো সম্ভব হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথমবার লাখ ছাড়াল

শ্রীমঙ্গলে মির্জাপুরে অবৈধ দোকান উচ্ছেদ করে সরকারের ৪০ শতক ভূমি উদ্ধার

Update Time : 03:20:10 pm, Friday, 16 July 2021