শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারে শ্রীমঙ্গলের একটি রিসোর্ট থেকে শরীফুল ইসলাম (৩৮) নামক এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ আগষ্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত লেমন গার্ডেন রির্সোট থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে। পরে মৌলভীকাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন শরীফুল ইসলাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গার কামরুজ্জামানের পুত্র । তবে কখন এখানে আসেন বা কীভাবে খুন হন তা পরে জানানো হবে।
তবে পুলিশসহ বিভিন্ন সুত্রে জানাযায়, গত বুধবার (২৫আগস্ট) ৪ জন লোক ওই কক্ষ টি ভাড়া নেয়। গতকাল শনিবার ভিকটিমকে রেখে অন্যরা চলে যায়।
লেমন গার্ডেনে রির্সোটের সিসিটিভি ক্যামেরায় ওই তিনজনের অবস্থান সনাক্ত করা হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক 



























