3:53 pm, Wednesday, 18 November 2026

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশে জামাল-শুকি

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপে গ্রুপের সেরা দুইয়ে থাকার সমীকরণে হামজা চৌধুরীদের সামনে আজ সিঙ্গাপুর।

ম্যাচটিকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

গোলকিপার হিসেবে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। একাদশে আরও আছেন জাপানি বংশোদ্ভূত ২২ বছর বয়সী উইঙ্গার শুকি ইতোফুসা।
গত বছরের জুনে ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গোলকিপার ও রক্ষণের ভুলে সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে দারুণ খেলেও পেনাল্টি গোলে হারতে হয়েছিল হামজাদের।

র‌্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তবে গত এক বছরে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সিঙ্গাপুরের বিপক্ষে আত্মবিশ্বাসী ও আগ্রাসী ফুটবল খেলতে চান কোচ থমাস ডুলি।

আজ বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত শোম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, শেখ মোরসালিন।
বদলি খেলোয়াড়: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মিনহাজুল স্বাধীন, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমন, মিতুল মারমা, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা, সোহেল রানা, সুজন হোসেন, মনজুরুর রহমান, ফারহান আলী ওয়াহিদ।

Tag :
About Author Information

Sirajul Islam

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশে জামাল-শুকি

Update Time : 08:46:29 am, Monday, 28 September 2026